রঘুনাথপুর ১: বেড়োর চন্ডী পাহাড়ের পাথর কাটা বন্ধের দাবিতে চন্ডী পাহাড় বাঁচাও কমিটির পদযাত্রা অবস্হান বিক্ষোভ
পুরুলিয়ার রঘুনাথপুর ১নম্বর ব্লকের অন্তর্গত বেড়ো চন্ডী পাহাড় কাটা বন্ধ করার দাবিতে রবিবার এলাকার বাসিন্দারা পদযাত্রা করে সারাদিন ধরে অবস্হান বিক্ষোভ দেখাল চন্ডী পাহাড় বাঁচাও কমিটির উদ্যোগে রবিবার পাহাড়ের পাদদেশে। এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন এলাকার বাসিন্দারা পরিবেশ প্রেমী ও বিভিন্ন সংগঠনের সদস্যরা।আন্দোলনকারীদের অভিযোগ,দীর্ঘ দিন ধরেই ঐতিহ্যবাহী বেড়োর চন্ডী পাহাড়ে গ্রানাইট উওলোন করার কাজ চলছে।