চোপড়া: এখনো মেলেনি অন্নপূর্ণা যোজনার টাকা।
বাধ্য হয়ে চোপড়া ব্লক প্রশাসনের দ্বারস্থ একাধিক মহিলারা
এখনো মেলেনি অন্নপূর্ণা যোজনার টাকা। বাধ্য হয়ে চোপড়া ব্লক প্রশাসনের দ্বারস্থ একাধিক মহিলারা। সঠিকভাবে অন্নপূর্ণা যোজনার আবেদন পত্র জমা দেওয়ার পরেও এখনো অবধি চোপড়ায় বেশ কিছু মহিলাদের একাউন্টে ঢোকেনি অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অর্থ। এ বিষয়ে নানান সমস্যা নিয়ে আজ চোপড়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের সাথে দেখা করেন বেশ সংখ্যক মহিলারা। এ বিষয়ে বিজেপি নেতা সোমনাথ সিংহ জানান, মহিলাদের এই সমস্যা নিয়ে তিনি নিজে চোপড়া ব্লক প্রশাসনের সাথে দেখা করে কথা বলেন।