জয়পুর: বকেয়া পারিশ্রমিক , কাজের স্থায়ীকরণ, পরিচয়পত্র এবং নির্দিষ্ট সময়ে বেতন দেওয়ার দাবিতে স্বারকলিপি জয়পুর ব্লক বিডিও নিকট
বকেয়া পারিশ্রমিক প্রদান, কাজের স্থায়ীকরণ, পরিচয়পত্র (আইডি কার্ড) এবং নির্দিষ্ট সময়ে বেতন দেওয়ার দাবিতে স্বারকলিপি জমা। শুক্রবার জয়পুর ব্লকের আইটি সিআরপি কর্মীরা বিডিওর কাছে স্মারকলিপি জমা দিলেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বকেয়া পারিশ্রমিক মেলেনি। মাঠে কাজের সময় পরিচয়পত্র না থাকায় নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। পাশাপাশি অনলাইন কাজের জন্য মোবাইল, ইন্টারনেট ও রিচার্জের কোনও সরকারি সহায়তাও নেই। সাতটি গ্রাম পঞ্চায়েতের মহিলা কর্মীরা এদিন একত্রিত হয়।