নিষিদ্ধ মাদক সহ ধৃত দুই রায়গঞ্জে। রায়গঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মাদক ব্রাউন সুগার। মাদকের বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। সোমবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায় তল্লাশি চালায় রায়গঞ্জ থানার পুলিশ। সেই সময় একটি মোটর বাইকে তল্লাশি চালিয়ে দুইজনকে নিষিদ্ধ মাদক সহ গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, ধৃত দুইজনের নাম অমিত দাস ও ফয়েজ রহমান। অমিতের বাড়ি শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় এবং ফয়েজের বাড়ি কোচবিহারের নাটাবাড়ি এলাকায়