পাড়া: পাড়া বিধানসভার দয়ারামডি বুথে সকাল সকাল ভোট কংগ্রেস প্রার্থী ফাল্গুনী বাউরীর, বললেন “জয় নিশ্চিত”
Para, Purulia | Apr 23, 2026 সকাল সকাল ভোট দিলেন পুরুলিয়ার পাড়া বিধানসভার জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী বিশিষ্ট আইনজীবী ফাল্গুনী বাউরী। আজ আজ বৃহস্পতিবার সকাল সাতটা থেকে রাজ্যের ১৬ টি জেলার ১৫২ টি আসনে ভোট গ্রহন শুরু হয়েছে। পাড়া বিধানসভার দেউলী অঞ্চলের দয়ারামডি প্রাথমিক বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে ভোটদান করলেন জাতীয় কংগ্রেস প্রার্থী। জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী তিনি। কি জানালেন তিনি শুনুন।