রঘুনাথপুর ১: রক্তদান শিবির আয়োজনকারীদের নিয়ে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বিশেষ অনুষ্ঠানের আয়োজন
সারা বছর ধরে যে সকল রক্তদান শিবির আয়োজনকারীরা রক্তদান শিবির করেন এবার দলমত নির্বিশেষে তাদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ। রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সোমবার রক্তদান শিবির আয়োজনকারীদের নিয়ে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল।