বলরামপুর: বনবাঁধা এলাকায় পর পর দুই পথচারীকে ধাক্কা বাইক চালকের
পরপর দুই পথচারীকে ধাক্কা এক বাইক আরোহীর। ঘটনায় গুরুতর জখম দুই পথচারী এবং বাইক চালক। মঙ্গলবার সন্ধ্যা আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বলরামপুর বরাবাজার চার নাম্বার রাজ্য সড়কে বনবাঁধা এলাকায়।জখম দুই পথচারীরা হলেন উকিল টুডু বাড়ি বলরামপুর থানার বনবাঁধা গ্রাম এবং সোমনাথ হাঁসদা বাড়ি পূর্ব বর্ধমান জেলার মেমারিতে।জখম বাইক চালকের নাম সুরজ মাহাতো বাড়ি সুপুরডি গ্রামে।