বান্দোয়ান: চাঁদড়া মোড় সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলো আলু বোঝাই ট্রাক
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলো আলু বোঝাই ট্রাক।শুক্রবার আনুমানিক সকাল ৬ টা নাগাদ দূর্ঘটনাটি ঘটে বান্দোয়ান থানার অন্তর্ভুক্ত গুড়ুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাঁদড়া মোড় সংলগ্ন এলাকায়।পরবর্তীকালে ঘটনাস্থলে পৌঁছায় বান্দোয়ান থানার পুলিশ।এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তবে এই দুর্ঘটনায় কোন হতাহতের খবর নেই।