বরাবাজার: পূজোর ফুল তুলতে গিয়ে বিশাল আজগর! বরাবাজারের রাজাপাড়ায় চাঞ্চল্য, বনদপ্তরের তৎপরতায় উদ্ধার
পূজোর ফুল তুলতে গিয়ে হঠাৎই চোখে পড়ল বিশাল এক আজগর সাপ! আর সেই দৃশ্য দেখেই আতঙ্ক ছড়িয়ে পড়ল বরাবাজারের রাজাপাড়ায়। মঙ্গলবার সকালে বাড়ির পিছনে ফুল তুলতে গিয়েছিলেন এক গৃহবধূ। সেই সময় ফুলগাছের নিচে কুণ্ডলী পাকিয়ে থাকা একটি বিশাল আজগর সাপ দেখতে পান তিনি। মুহূর্তের মধ্যেই চিৎকারে ছুটে আসেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। পরিস্থিতির কথা জানানো হয় বরাবাজার বনদপ্তরে। খবর পেয়ে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁ