নিতুড়িয়া: রঘুনাথপুর বিধানসভার BJP প্রার্থীর গ্রামে নিতুড়িয়ার আহেরবাড়িতে প্রচারে ঝড় তুললেন তৃণমূল প্রার্থী হাজারী বাউরি
প্রখর রৌদ্রকে উপেক্ষা করেই শুক্রবার দুপুরে পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার বিজেপি প্রার্থী মামনি বাউরির গ্রামে বাজনা সহযোগে মিছিল করে প্রচার চালিয়ে ঝড় তুললেন রঘুনাথপুর বিধানসভার তৃণমূল মনোনীত প্রার্থী হাজরী বাউরি।এদিন তিনি দলের নেতৃত্ব বৃন্দদের ও কর্মী সমর্থকদের নিয়ে নিতুড়িয়ার শালতোড় অঞ্চলের আহেরবাড়িতে সহ বিভিন্ন এলাকায় প্রচারে ঝড় তুলেন।