বলরামপুর: রক্তপাতহীন সেঁন্দ্রার পথে অযোধ্যা, বন্যপ্রাণী রক্ষায় পুলিশের হাতে অস্ত্র সঁপে উৎসবে শামিল হতে পাড়ি দিলেন আদিবাসীরা
১লা মে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সেঁন্দ্রা উৎসবে যোগ দিতে পুরুলিয়া,বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ২৪পরগনা সহ রাজ্যের বিভিন্ন জেলা,পার্শবর্তী ঝাড়খন্ড ও উড়িষ্যা রাজ্য থেকে বহু আদিবাসী মানুষজন আসছেন পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে। প্রশাসন এবং উৎসবে শামিল সকলের লক্ষ্য রক্তপাত ছাড়ায় শিকার বা সেঁন্দ্রা উৎসব সম্পন্ন। নির্বিঘ্নে উৎসব সম্পন্ন করতে নজরদারিতে রয়েছেন ডিএফও পুরুলিয়া অঞ্জন গুহ, জেলা পুলিশের পদস্থ কর্তারা,রয়েছেন পুলিশ ও বনকর্মীরা।