রায়গঞ্জ: ভুট্টা বিক্রি করতে এসে প্রাণ গেল কৃষকের! বাইকের ধাক্কায় মৃত্যু রায়গঞ্জ মেডিকেলে
ভুট্টা বিক্রি করতে এসে বাইকের ধাক্কায় গুরুতর জখম কৃষকের রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, চাঞ্চল্য রায়গঞ্জের মোহিনীগঞ্জ এলাকায়। বুধবার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। এদিন বিকালে পরিজনেরা জানান মৃত ব্যক্তির নাম গুলেন্দ্র বর্মন (৩৯), বাড়ি রায়গঞ্জের ভাটোল এলাকার মালিবাড়িতে। মৃতের ভাইপো বুদ্ধদেব বর্মন জানান, মঙ্গলবার সকালে মোহিনীগঞ্জ হাটে ভুট্টা বিক্রি করতে এসেছিলেন তিনি। সেখানেই দুর্ঘটনাগ্রস্ত হন।