কালচিনি ব্লকের হ্যামিলটনগঞ্জ এলাকায় সোমবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল তিনটি পরিবার। এদিন হ্যামিলটনগঞ্জ বিজেপি কার্যালয় বিজেপির এক যোগদান কর্মসূচি আয়োজিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক আলোক মিত্র, লতাবাড়ি অঞ্চল প্রমুখ অঙ্কুর ঘোষ, বিজেপি যুব নেতা গোপাল ঝা সহ একাধিক বিজেপির নেতৃত্বরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত হয়ে এলাকার তিনটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে বলে জানান বিজেপির জেলা সম্পাদক।