পুরুলিয়া ১: রাস্তার ধারে জেনারেটর, হোর্ডিং রাখা যাবে না, পুরুলিয়ায় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে সতর্ক করল পৌরসভা
রাস্তা দখল করে জেনারেটর সেট, বিজ্ঞাপন হোর্ডিং ও অন্যান্য সামগ্রী রাখার বিরুদ্ধে কড়া অবস্থান নিল পুরুলিয়া পৌরসভা। মঙ্গলবার শহরের সাহেব বাঁধ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন নার্সিংহোম, হোটেল এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।