পুঞ্চা: সুজয় বন্দ্যোপাধ্যায় সহ পুঞ্চা ব্লকের তৃণমূল কংগ্রেসের দুই নেতার ফের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের
Puncha, Purulia | Jul 14, 2026 পুরুলিয়া জেলা সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সহ পুঞ্চা ব্লকের তৃণমূল কংগ্রেসের ২ নেতার ফের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল পুরুলিয়া জেলা আদালত।মঙ্গলবার বিকেল ৫.৩০ টা নাগাদ পুলিশ সূত্রে জানা যায়,পুঞ্চা ব্লকের বিভিন্ন নথিপত্র বিকৃতি করার অভিযোগ ছিলো তাদের বিরুদ্ধে।এদিন জেলা আদালত থেকে তাঁদের বের করার সময় আদালত জুড়ে কড়া নিরাপত্তা দেখা যায়।