রায়গঞ্জ: একদিনে যুবক-নাবালিকার রহস্যমৃত্যু, তোলপাড় ছোটপাড়ুয়া, তদন্তে পুলিশ
কমলাবাড়ি–২ গ্রাম পঞ্চায়েতের ছোটপাড়ুয়া এলাকায় প্রায় ১২ ঘণ্টার ব্যবধানে এক যুবক ও এক নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতরা হলেন সুস্মিতা বেসড়া (১৪) ও শুভজিৎ বর্মন (১৯)। বৃহস্পতিবার পৃথক সময়ে দু'জনেরই গলায় ফাঁস দেওয়া দেহ উদ্ধার হয়। শুক্রবার দেহ দুটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। স্থানীয়দের একাংশ সম্পর্কের টানাপোড়েনের জল্পনা তুললেও, পুলিশ সব দিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে।