চোপড়া: জাতীয় নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে চোপড়া বিদ্যুৎ দফতরের সচেতনতা মিছিল।
জাতীয় নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে চোপড়া বিদ্যুৎ দফতরের সচেতনতা মিছিল। জাতীয় নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে চোপড়া বিদ্যুৎ বিভাগের উদ্যোগে মঙ্গলবার একটি সচেতনতা মিছিলের আয়োজন করা হয়। এদিন মিছিলটি চোপড়া বিদ্যুৎ বিভাগের অফিস থেকে শুরু হয়ে চোপড়া ২৭ নং জাতীয় সড়কের সুভাষ নগর অব্দি পরিক্রমা করে। মিছিলে বিদ্যুৎ দফতরের আধিকারিক ও কর্মীরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন চোপড়া বিদ্যুৎ বিভাগের স্টেশন ম্যানেজার ম্যানেজার অরুন কুমার সিং সহ বিদ্যুৎ দফতরের অন্যান্য কর্মীরা।