স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি কর্মী নিয়োগের পরীক্ষা ছিল রবিবার। এদিন এই চাকরির পরীক্ষার্থীদের জন্য এবার জলছত্র খোলা হল পলাশীপাড়া বিধানসভার চাঁদের ঘাটে। চাঁদেরঘাট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা চাকরিপ্রার্থীদের জন্য জলের বোতল তুলে দেওয়া হয় দৃষ্টিকোণ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও বিশিষ্ট সমাজসেবী অনুপ রায়ের পক্ষ থেকে। যেদিন পরীক্ষা দিতে আসার সকল পরীক্ষার্থীদের হাতে জলের বোতল তুলে দেওয়া হয় এবং তাদের শুভেচ্ছা বার্তা দেওয়া হয়।