ক্যানিং ১: 'উত্তর করাকাটি গ্রামে BJP নেতার বাড়িতে হামলার ঘটনা মিথ্যা', জানালেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ক্যানিংয়ের মানুষ দুহাত তুলে তৃণমূলকে আশীর্বাদ করেছে। ক্যানিং পশ্চিম বিধানসভায় তৃণমূল প্রার্থী ৭০ হাজারের বেশি লিড পেয়েছে। বিজেপি মিথ্যা অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে। মানুষের আশীর্বাদ নিয়ে সমর্থন নিয়ে এলাকায় কাজ করতে চাই। বিজেপিকে বা বিরোধীদের মারধর করা আমাদের কাজ নয়। প্রশাসনকে বলবো এলাকায় শান্তি বজায় রাখতে, তদন্ত করতে। ক্যানিং উত্তর করাকাটি গ্রামে বিজেপি নেতার বাড়িতে হামলার ঘটনা প্রসঙ্গে বললেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস।