ক্যানিং ১: ক্যানিং গোবরামারি গ্রামে স্বামীর সাথে পারিবারিক বিবাদের জেরে বিষ খেয়ে আত্মঘাতী গৃহবধূর
স্বামীর সাথে পারিবারিক অশান্তির জেরে বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। মৃতার নাম অসীমা হালদার(২৮)। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার গোবরামারি গ্রামে। স্বামী বাসু হালদারের সাথে বাড়ি তৈরি নিয়ে অশান্তি হয় অসীমার। তখনই ঘরে থেকে ধানের বিষ খেয়ে নেয় সে। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসার পর মৃত্যু হয় ঐ গৃহবধূর। ক্যানিং থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।