বরাবাজার: চোলাই মদের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হুমকি! বরাবাজার থানায় ৫০-এর বেশি ভেলায়ডি গ্রামের মহিলা
বরাবাজার ব্লকের ভেলাইডি গ্রামে চোলাই মদের কারবার বন্ধের দাবিতে সরব হয়েছেন গ্রামের মহিলারা। আদিবাসী কুড়মি সমাজের উদ্যোগে শুরু হওয়া এই আন্দোলনে সামিল হয়েছেন বহু মহিলা। অভিযোগ, মদের কারবারের বিরোধিতা করতে গিয়েই মদ বিক্রেতাদের হুমকির মুখে পড়তে হয় তাঁদের। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় ৫০ জনেরও বেশি মহিলা আদিবাসী কুড়মি সমাজের নেতৃত্বদের সঙ্গে বরাবাজার থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ জানান। তাঁদের দাবি, অবিলম্বে গ্রামে মদ বিক্রি বন্ধ করতে হবে।