Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
बॉलीवुड
Bjp
National
Police
Bihar
India
रेलवे
Coronavirus
कांग्रेस
बीजेपी
Congress
Modi
Delhi
Viral
Dm
Rajasthan
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
अनिल
उत्तरप्रदेश
Pmmodi
Rahulgandhi

অভিনব কায়দায় মোবাইল পাচারের ছক ভেস্তে দিল কালিয়াচক থানার পুলিশ,উদ্ধার ১০০টি মোবাইল। মালদায় অভিনব কায়দায় মোবাইল পাচারের চেষ্টার পর্দাফাঁস করল কালিয়াচক থানার পুলিশ। একটি কুরিয়ার সংস্থার মাধ্যমে দুটি পার্সেল বক্সে করে প্রায় ১০০টি নামিদামি কোম্পানির মোবাইল পাচারের পরিকল্পনা করা হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বুধবার মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, বিশেষ সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ দ্রুত অভিযান শুরু করে। চৌরঙ্গি এলাকা থেকে এক ডেলিভারি বয়কে আটক করা হয়। তার কাছে থাকা দুটি পার্সেল বক্স তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১০০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশ পরে ওই ডেলিভারি বয়ের কাছ থেকে ডেলিভারি সংক্রান্ত তথ্য সংগ্রহ করে বৈষ্ণবনগর থানার পারদেওয়ানাপুর এলাকায় অভিযান চালায়। সেখান থেকে সোহেল রানা নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, একটি সংগঠিত পাচারচক্র এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। বুধবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। ঘটনার তদন্ত চালিয়ে পাচারচক্রের সঙ্গে জড়িত আরও কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। #মালদা #কালিয়াচক #মোবাইলপাচার #পুলিশঅভিযান #ক্রাইমনিউজ #WestBengal #MaldaPolice

Nalhati 1, Birbhum | Jul 23, 2026

MORE NEWS