কল্যাণীতে মিড ডে মিল রন্ধনকর্মীদের বিক্ষোভ মিছিল। মিড ডে মিল রন্ধন কর্মীদের প্রতি রাজ্য সরকারের দীর্ঘদিনের বঞ্চনা, ন্যূনতম মাসিক বেতন ১০ হাজার টাকা করার দাবি, মাতৃকালীন ছুটিসহ, সরকারি সুযোগ-সুবিধার দাবিতে বিক্ষোভ মিছিল করলেন কল্যাণী ব্লকের মিড ডে মিল রন্ধনকর্মীরা। উপস্থিত ছিলেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। কল্যাণী রেল স্টেশন থেকে এসডিও অফিস পর্যন্ত এই বিক্ষোভ মিছিল করা হয় এবং SDO অফিসে একটি ডেপুটেশন দেওয়া হয় বলে জানা যায়।