কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। এবারের প্রতিপাদ্য ছিল ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ (Yoga For Healthy Ageing)। সব বয়সের মানুষের সুস্থ ও নীরোগ জীবন গঠনে যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরা হয় অনুষ্ঠানে।