রঘুনাথপুর ১: রঘুনাথপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে ২২শে শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবস পালন,উপস্থিত মন্ত্রী,বিধায়িকা
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় সারাদিন ধরেই পুরুলিয়ার রঘুনাথপুরের বিখ্যাত জয়চন্ডী পাহাড়ের পাদদেশে অবস্থিত পথের সাথী গীতিমাল্য হলে কবিগুরর স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল রঘুনাথপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতর।এদিন সকালে জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসব পার্কিং এলাকা থেকে প্রভাত ফেরী বা বৈতালিক শুরু হয়ে শেষ হয় জয়চন্ডী পথসাথীতে গিয়ে। সেখানে পথের সাথী গীতিমাল্য হলে কবিগুরুর স্মরণে আলোচনা সহ রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করা হয়।