জয়পুর: টানা বৃষ্টিতে নদীতে বান আসায় বামুনডিহা কংসাবতী নদী ঘাটে বাঁশের সাঁকো খুলে দিলেন গ্রামবাসীরা।
Jaipur, Purulia | Aug 18, 2026 টানা বৃষ্টিতে নদীতে বান আসায় আড়শা ব্লকের বামুনডিহা কংসাবতী নদী ঘাটে বাঁশের সাঁকো খুলে দিলেন গ্রামবাসীরা। নিম্নচাপের জেরে জেলা জুড়ে দু'দিন ধরে শুরু হয়েছে লাগাতার বৃষ্টি। আর বৃষ্টির জেরে নদীতে এসেছে বান। পুরো নদী জলমগ্ন হয়েছে। বানে যাতে সাঁকো ভেসে না যায়, তার আগেই স্বেচ্ছাশ্রমে তৈরি বাঁশের সাঁকো খুলে দেওয়া হয়েছে। সাঁকো খুলে দেওয়াতে সমস্যায় পড়লো ৩০-৪০ টি গ্রামের বাসিন্দা। প্রসঙ্গত এই ঘাটে দীর্ঘদিন ধরে সেতুর কাজ থমকে রয়েছে।