অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ার অভিযোগ, মেমারি-২ ব্লক অফিসে মহিলাদের বিক্ষোভ বৃহস্পতিবার।
অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ার অভিযোগ তুলে মেমারি-২ ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখালেন একদল মহিলা।
বৃহস্পতিবার ব্লক অফিস চত্বরে বহু মহিলা জড়ো হয়ে তাঁদের পাওনা টাকা দ্রুত দেওয়ার দাবি জানান।
বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি প্রকল্পের আওতায় টাকা পাওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে তাঁরা সেই টাকা পাচ্ছেন না অর্থাৎ বঞ্চিত হচ্ছেন।
ফলে সমস্যায় পড়েছেন তাঁরা। নিজেদের দাবি নিয়ে এদিন মেমারি-২ ব্লক অফিসে এসে ক্ষোভ প্রকাশ করেন মহিলারা।
বিক্ষোভের জেরে ব্লক অফিসের সামনের রাস্তায় কিছুটা ভিড় ও যানজটের পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে বহু মানুষকে জড়ো হতে দেখা যায়। মহিলাদের দাবি, বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে দ্রুত খতিয়ে দেখে তাঁদের প্রাপ্য টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে।
প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন বিক্ষোভকারী মহিলারা।