রঘুনাথপুর ২: ঝাড়খণ্ড সীমান্ত চেলিয়ামাতে রঘুনাথপুর থানার পুলিশের নাকা চেকিং
রাজ্যে হয়েছে পালাবদল।আগামীকাল ৯ই মে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন শুভেন্দু অধিকারী।তারি পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে চলছে কড়া নিরাপত্তা।রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি শুক্রবার দুপুরে পুরুলিয়ার রঘুনাথপুর থানার অন্তর্গত ঝাড়খণ্ড সীমান্ত চেলিয়ামার পকোড়ি মোড়ে রঘুনাথপুর থানার পুলিশ নাকা চেকিং চালায়।প্রতিটি গাড়ি থামিয়ে ডিকি খুলে দেখার পাশাপাশি বৈধ কাগজপত্র সহ বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখে রঘুনাথপুর থানার পুলিশ ।