চোপড়া: মদ্যপ অবস্থায় ভুল রাস্তায় পিকআপ! চোপড়ার সুভাষ নগরে মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য বড় বিপর্যয় এড়াল দুই গাড়ি
মদ্যপ অবস্থায় ভুল রাস্তায় পিকআপ! চোপড়ার সুভাষ নগরে মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য বড় বিপর্যয় এড়াল দুই গাড়ি চোপড়ার সুভাষ নগরে বড়সড় দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো গেল। ২৭ নম্বর জাতীয় সড়কের সুভাষ নগর ক্রসিংয়ে দুটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রের দাবি, শিলিগুড়ি থেকে ইসলামপুরগামী একটি পিকআপ ভ্যানের চালক মদ্যপ অবস্থায় হঠাৎ ভুল রাস্তায় ঢুকে পড়েন। সেই সময় ইসলামপুর থেকে বারোবিশাগামী মাছবোঝাই একটি পিকআপ ভ্যান সঠিক লে