রায়গঞ্জ: উত্তর দিনাজপুর জেলা নির্বাচনী লোগোর উদ্বোধন করলেন জেলা শাসক বিবেক কুমার,কর্ণজোড়ায় জেলাশাসকের সভাগৃহে সাংবাদিক বৈঠক
এবার উত্তর দিনাজপুর জেলার নির্বাচনী লোগো তুলাইপাঞ্জি চাল। শুক্রবার সাংবাদিক বৈঠক করে লোগো উদ্বোধন করেন জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক বিবেক কুমার। নির্বাচনী লোগো উদ্বোধনের পাশাপাশি নির্বাচনী আইকনের ঘোষণাও এদিন করেন জেলা শাসক।তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শোভা মজুমদার এবার জেলা নির্বাচনী আইকন হিসেবে নির্বাচিত হয়েছেন।এছাড়াও এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা শাসক বলেন, একটিও ছাপ্পা বা ফলস ভোট যেন না হয় সেই দিকে বিশেষ নজর