স্ত্রী বাড়ি থেকে বের হয়েছিল ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য।কিন্তু টাকা সহ সেই মহিলা নিখোঁজ। কমলপুর থানাধিন ২ নং কলাছড়ির বাসিন্দা সুমন শুক্লদাস প্রায় পনের বছর পূর্বে বিয়ে করেছিল কমলপুর বি এস এম হাসপাতাল সংলগ্ন কলোনির বাসিন্দা দীপ্তি তাঁতি কে। বিয়ের চারবছর পর তাদের একটি পুত্র সন্তান হয়। যার বয়স এগারো। সুমন রাবার নার্সারিতে কাজ করে সংসার প্রতিপালন করে।সুখেই তাদের জীবন চলছিল। গত ৩০ জুন সকাল সাড়ে নয়টায় দীপ্তি বাড়ি থেকে আট হাজার নয়শো টাকা নিয়ে বের হয়