পরিবর্তন সংকল্প পথসভা করলো বিজেপি। শুক্রবার সন্ধ্যায় বিজেপির মেখলিগঞ্জ ২ নং মন্ডলের তরফে ধাপড়া বাজারে এই পথসভা অনুষ্ঠিত হয়। রাজ্য সরকারের উপর একাধিক ইস্যুতে ক্ষোভ উগরে পথসভায় বক্তব্য রাখেন বিজেপি নেতৃত্বরা। উপস্থিত ছিলেন বিজেপির মেখলিগঞ্জ বিধানসভার কনভেনর পবন ভাদানি, মেখলিগঞ্জ ২ নং মন্ডল সভাপতি বিমল রায়, যুব মোর্চার জলপাইগুড়ি জেলা কমিটির সহ সভাপতি জ্যোতি বিকাশ রায়, স্থানীয় বিজেপি নেতৃত্ব অমল রায় সহ অনান্য বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।