রায়গঞ্জ: হোটেলে মধুচক্রের প্রতিবাদ করতে গিয়ে কুড়ুলের ঘায়ে জখম, রায়গঞ্জ থানায় অভিযোগ
রায়গঞ্জ থানার দ্বীপনগরে একটি হোটেলে মধুচক্র চালানোর প্রতিবাদ করতে গিয়ে এক ব্যক্তি হোটেল মালিকের কুড়ুলের আঘাতে জখম হয়েছেন। শুক্রবার রাতে ওই হোটেলে অবৈধ জুয়ার আসর বসেছিল বলে অভিযোগ। আহত ব্যক্তি রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন। তাঁর পুত্র তাপস দাস জানান, দীর্ঘদিন ধরে এই হোটেলে মধুচক্র চলছে। শনিবার এলাকাবাসী থানায় লিখিত অভিযোগ দায়ের করে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।