বরাবাজার: বরাবাজার কিষাণ মান্ডির নিকট নিস্তেজ অবস্থায় বৃদ্ধা, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা
বরাবাজারের কিষাণ মান্ডি এলাকা থেকে রবিবার সকালে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধার দেহ। আনুমানিক ৭০ বছর বয়সী ওই বৃদ্ধা এলাকায় ভবঘুরে হিসেবেই পরিচিত ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, কৃষক বাজারের সামনে নাকা চেকিং চলাকালীন প্রশাসনের নজরে আসে বৃদ্ধা নিস্তেজ অবস্থায় পড়ে রয়েছেন। খবর পেয়ে বরাবাজার থানার পুলিশ তাঁকে দ্রুত বরাবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহের পরিচয় ও মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া