নিতুড়িয়া: রঘুনাথপুর বিধানসভার বিধায়ক হিসেবে শপথ নিলেন নিতুড়িয়ার বাসিন্দা মামণি বাউরি
2026এর বিধানসভা নির্বাচনে পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভায় বিজেপি প্রার্থী মামণি বাউরি 44হাজারেরও বেশি ভোটে তৃণমূল প্রার্থী হাজারী বাউরিকে হারিয়ে জয়ী হয়েছেন। দীর্ঘ প্রতিক্ষার পর আজ বৃহস্পতিবার রঘুনাথপুর বিধানসভার বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন পুরুলিয়ার নিতুড়িয়া ব্লকের বাসিন্দা মামণি বাউরি। নিতুড়িয়া এলাকার একাধিক বাসিন্দারা জানান আমাদের গর্ব একেবারেই প্রত্যন্ত গ্রামের একজন সাধারণ পরিবারের মহিলা আজ বিধায়ক হিসেবে শপথ নিলেন।