পাড়া: পাড়া ব্লকের সিধাবাড়ীতে জনজাতি গরিমা উৎসব, উপকৃত বহু ST সম্প্রদায়ের মানুষ
Para, Purulia | May 19, 2026 রাজ্যে পালা বদলের পরে এই প্রথম পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল পিছিয়ে পড়া জনজাতির জন্য প্রথম জনজাতি গরিমা উৎসব তথা জন ভাগিদারী অভিযান পালন করতে চলেছে। পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লকের ব্লকে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। পুরুলিয়ার পাড়া ব্লকের ভাঁউরিডি গ্রাম পঞ্চায়েতের সিধাবাড়ি গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ এই ক্যাম্প পরিদর্শন করেন পাড়া ব্লকের ভিডিও শ্রী নীলাঞ্জন সিনহা।