আলিপুরদুয়ার ১: ৪ অক্টোবর ডুয়ার্স পুলিশ পাবলিক মৈত্রী ফুটবল কাপ মহাফাইনাল
আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে ডুয়ার্স পুলিশ পাবলিক মৈত্রী ফুটবল কাপের মহাফাইনাল। গ্রাম পঞ্চায়েত ও মহকুমা স্তরের চ্যাম্পিয়ন দলগুলোর মুখোমুখি লড়াই হবে জেলা স্তরের টুর্নামেন্টে। খেলাধুলার মাধ্যমে পুলিশ-জনগণ সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজন।