সোমবার সংসদ ভবনের দিকে মিছিল করে যাওয়ার চেষ্টা করায় নয়াদিল্লি জেলার একাধিক এলাকা থেকে বেশ কয়েকজন প্রতিবাদকারীকে আটক করেছে দিল্লি পুলিশ। নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও তাঁরা সংসদের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।
মাণ্ডি হাউস, প্যাটেল চক, জনপথ, যন্তর মন্তর, পার্লামেন্ট স্ট্রিট-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকা থেকে আটক করা হয় প্রতিবাদকারীদের।
সূত্রের খবর, প্রতিবাদকারীদের পুনরায় একত্রিত হওয়া আটকাতে তাঁদের রাজধানীর বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। সতর্ক করে পরে তাঁদের ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
নয়াদিল্লি জুড়ে নিরাপত্তা ব্যবস্থা ছিল কঠোর। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সীমান্তবর্তী এলাকায় একাধিক স্তরের ব্যারিকেড, বিপুল সংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর মোতায়েন এবং গাড়ি তল্লাশি জোরদার করা হয়।
#ChaloSansadMarch #DelhiNews #JantarMantar #CJP #CockroachJanataParty #AbhijeetDipke #Delhi #SonamWangchuk #DelhiProtests #NEET #DharmendraPradhan
Suri 2, Birbhum | Jul 21, 2026