বান্দোয়ান: একাধিক দাবিতে বান্দোয়ান ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে স্মারকলিপি জমা দিল অল ইন্ডিয়া কৃষাণ খেতমজুর সংগঠন
একাধিক দাবিতে বান্দোয়ান ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে স্মারকলিপি জমা দিল অল ইন্ডিয়া কৃষাণ খেতমজুর সংগঠন বান্দোয়ান শাখার সদস্য। সোমবার আনুমানিক বিকেল চারটে নাগাদ এই ডেপুটেশন কর্মসূচি হয় বান্দোয়ান ব্লক অফিসে। মূলত হকার উচ্ছেদের আগে পুনর্বাসনের ব্যবস্থা করা, কৃষকের উৎপাদিত মূল্যের নির্ধারণ, ১০০ দিনের কাজ শুরু করা দাবি সহ ৮ দফা দাবিতে এই ডেপুটেশন কর্মসূচি হয়।