মানবাজার ১: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবস উদযাপন করলো সাংবাদিকেরা
আজ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫ তম প্রয়াণ দিবস।১৯৪১ সালের ৭ ই আগস্ট, বাইশে শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুরবাড়িতে কবিগুরু অনন্তলোকে যাত্রা করেন। শনিবার বেলা ১১ টা নাগাদ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলো সাংবাদিকেরা।মানবাজার পোস্ট অফিস মোড়ে অবস্থিত কবিগুরুর প্রতিকৃতিতে মাল্য দান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন সাংবাদিকেরা সহ বিশিষ্টজনেরা।