স্বরূপনগর ব্লকের কৈজুড়ী গ্রাম পঞ্চায়েত এলাকায় নতুন ঢালাই রাস্তা নির্মাণের শুভ সূচনা হলো। বৃহস্পতিবার সকাল 11টায় হাজরাতলা থেকে সারগাদার মহাশ্মশান পর্যন্ত এই রাস্তার শিলান্যাস করেন স্থানীয় বিধায়িকা বীণা মণ্ডল। রাজ্য সরকারের ‘পথশ্রী-রাস্তাশ্রী’ প্রকল্পের অধীনে ৯,১৫,৪৫১ টাকা ব্যয়ে এই প্রকল্পটি রূপায়িত হচ্ছে। দীর্ঘদিনের কাঁচা রাস্তাটি পাকা হওয়ার সিদ্ধান্তে খুশি এলাকার বাসিন্দারা। স্বরূপনগর পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে দ্রুত এই কাজ সম্পন্ন হবে বলে জানানো হয়েছ