পুরুলিয়া ১: শপিং মলের পানশালায় বাউন্সারের মারে জখম দুই ব্যক্তি, অভিযোগ-পাল্টা অভিযোগ পুরুলিয়া সদর থানায়
পুরুলিয়া শহরের প্রাণকেন্দ্র দেশবন্ধু রোডের সিটি সেন্টার মলে একটি পানশালার ম্যানেজার, বাউন্সার ও কর্মীদের বিরুদ্ধে দুই ব্যক্তিকে নৃশংসভাবে মারধরের অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মারধরের জেরে দুই ব্যক্তি আহত হয়েছেন বলে খবর। ইতিমধ্যেই ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে মল সংলগ্ন বহুতল আবাসনেও। ইতিমধ্যে এই ঘটনা নিয়ে পুরুলিয়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।