কৃষ্ণনগর ব্লকের দেপাড়া অঞ্চলে মতুয়া বৈষ্ণব সম্প্রদায়ের উদ্যোগে অনুষ্ঠিত হল হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের আদর্শ প্রচারমূলক ধর্মীয় অনুষ্ঠান। বৃহস্পতিবার রাত প্রায় নটা নাগাদ এলাকার ভক্তদের উপস্থিতিতে আয়োজন করা হয় হরিনাম সংকীর্তন ও বিশেষ পূজার। অনুষ্ঠানে খোল-করতালের সুরে ভক্তিমূলক নামসংকীর্তনে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। মতুয়া সম্প্রদায়ের সদস্যরা হরিচাঁদ-গুরুচাঁদের মানবধর্ম, সমতা ও সমাজ সংস্কারের বাণী প্রচার করেন।