রাস্তার দাবিতে পথ অবরোধ হুড়ায়।সোমবার পুরুলিয়া বাঁকুড়া জাতীয় সড়কের হুড়ার কুলগোড়া মোড়ে গড়ুরবাসা গ্রামের বাসিন্দারা সকাল থেকে দুপুর পর্যন্ত রাস্তা অবরোধ করেন। তাদের দাবি, গ্রামে পাকা রাস্তার কাজ চলছিল, কিন্তু এক বাসিন্দা রাস্তার ওপর দেয়াল তুলে কাজ বন্ধ করে দিয়েছে। বারবার প্রশাসনকে জানিয়েও সমাধান না হওয়ায় তারা জাতীয় সড়ক অবরোধে নামেন। অবরোধে বাস, লরি ও চারচাকা গাড়ি আটকে পড়ে, যাত্রীরা ভোগান্তিতে পড়েন। হুড়া থানার পুলিশ ও বিডিও ঘটনাস্থলে গেলে বিক্ষ