রায়গঞ্জ: হাওড়ায় যুব নেতার উপর হামলার প্রতিবাদে রায়গঞ্জ থানা ঘেরাও, বিক্ষোভ ডিওয়াইএফআই-র
হাওড়ায় যুবশক্তির নেতা সরোজ দাসের উপর হামলার প্রতিবাদে শুক্রবার রায়গঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখায় ডিওয়াইএফআই। সংগঠনের জেলা সম্পাদক ইন্দ্রজিৎ বর্মনের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলার সঙ্গে জড়িত এবং অভিযোগ দায়েরের পরও পুলিশ ব্যবস্থা নেয়নি। ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠন।