পাড়া: পাড়া ব্লকের আনাড়া অঞ্চলে মিছিল করে ব্যাপক প্রচারে বিজেপি প্রার্থী নদীয়ার চাঁদ বাউরী
Para, Purulia | Apr 5, 2026 আসন্ন বিধানসভা নির্বাচনে পাড়া বিধানসভার বিজেপির প্রার্থী নদীয়ার চাঁদ বাউরী আজ রবিবার সকাল দশটা নাগাদ পাড়া ব্লকের আনাড়া অঞ্চলে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন। এদিন তিনি প্রচুর দলীয় কর্মী সমর্থক দের সাথে নিয়ে বর্নাঢ্য শোভাযাত্রা ও বাজনা সহকারে আনাড়া অঞ্চলের মাপুইডি,মালডি,সোঁয়ার,চৌতালা,ফুলিরডি, ভাগাবাঁধ,মহুলা,পলমা বনবেড়িয়া গ্রামে নির্বাচনী প্রচার করেন।