বরাবাজার: জিলিংয়ে শোকের ছায়া, বুথ সভাপতির স্ত্রীর শেষকৃত্যে উপস্থিত বিজেপির কর্মী-সমর্থকরা
জিলিং বুথের বিজেপি সভাপতি শশাঙ্ক মাহাতোর স্ত্রী অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। এই দুঃসময়ে পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানাতে তাঁর বাড়িতে বুধবার বিকেলে পৌঁছালেন বিজেপির বান্দোয়ান বিধানসভার কনভেনার বৃন্দাবন মাহাতো সহ দলের একাধিক কার্যকর্তা ও কর্মী। এদিন প্রয়াতার মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান দলের নেতৃত্ব ও কর্মীরা। পাশাপাশি, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তাঁরা।