পাড়া: পাড়া থানার নডিহা গ্রামে চড়ক পূজার মেলা দেখতে উপচে পড়লো মানুষের ভিড়।
Para, Purulia | Apr 28, 2026 পুরুলিয়ার পাড়া থানার অন্তর্গত নডিহা সুরুলিয়া গ্রাম পঞ্চায়েতের নডিহা শিব মন্দির প্রাঙ্গণে প্রতি বছরের মতো এবারও চড়ক পূজা উপলক্ষে গাজন ও ভগ্দা ঘুরা আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ শুরু হয় এই মেলা। দুই দিনব্যাপী এই অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় এলাকায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। এদিন ভগ্দা ঘুরা দেখতে স্থানীয় এলাকার বহু মানুষ ভিড় করেছিলেন। মেলায় ছোটদের খেলনা খাবারের দোকান মনিহারী ইত্যাদি দোকান বসেছে। দোকান গুলিতে উপচে পড়ছে মানুষের ভিড়।