পাড়া: পাড়া ব্লকের দেউলী অঞ্চলের অন্তর্গত ছোট উদয়পুর গ্রামে বিজেপির গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচি পালন করা হলো
Para, Purulia | Feb 27, 2026 পাড়া ব্লকের দেউলী অঞ্চলের অন্তর্গত ছোট উদয়পুর গ্রামে বিজেপির গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচি পালন করা হলো। শুক্রবার দুপুর বারোটা নাগাদ এই কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন মন্ডল ৩ এর সহ সভাপতি চিনিবাস মাহাতো,সঞ্জীব তিওয়ারি,মন্ডল সাধারণ সম্পাদক দীনেশ চৌধুরী, অঞ্চল কনভেনার তারাপদ মাহালি,সহ অন্যান্য বিজেপির নেতৃত্বরা। বিধানসভা নির্বাচনের আগে জন সংযোগ বৃদ্ধি করতে বিজেপির এই কর্মসূচি বলে জানা গেছে।