পাড়া: আনাড়ায় নেতাজি সংঘ ক্লাবের হাতে অ্যাম্বুলেন্স তুলে দিলেন বিধায়ক নদীয়ার চাঁদ বাউরী।
Para, Purulia | May 20, 2026 পুরুলিয়ার পাড়া ব্লকের আনাড়া নেতাজি সংঘ ক্লাবের হাতে একটি অ্যাম্বুলেন্স তুলে দিলেন পাড়া বিধানসভার বিধায়ক নদীয়ার চাঁদ বাউরী। দ্বিতীয়বারের জন্য পাড়া বিধানসভার বিধায়ক হওয়ার পরে আজ বুধবার সকাল দশটা নাগাদ আনাড়া নেতাজি সংঘের সামনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু করা হয়। পাড়া বিধানসভার বিধায়ক নদীয়ার চাঁদ বাউরীর উদ্যোগে ও ডিবিসি কর্তৃপক্ষের সহযোগিতায় এই অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু করা হলো।